ছবি

আমার তিন নাতি

সম্প্রতি আমার সাড়ে ছয় বছর বয়সী কন্যা অপনা হঠাৎ করেই দাবী করছে তার তিনটি পুত্রসন্তান আছে। এবং এদেরকে যথাযোগ্য মর্যাদায় আদরযত্ন করতে হবে।

বড়টির নাম ফ্রেডি, সে হলো সবুজরঙা কোলাব্যাং-পাপেট। গলার কাছে বাকযন্ত্রে চাপ পড়লে দিব্যি ঘ্যাঙর ঘ্যাঙ করে মিনিটখানেক। ফ্রেডি এসেছে অপনার সুরভিআন্টির সূত্রে।

মেজোটির নাম টেড বা টেডি। যেনতেন কেউ নয়; মেরুন টিশার্টে রীতিমতো ভার্জিনিয়া টেকের ছাত্র; ইশতিয়াক রউফের বন্ধু। ইশতিমামা অপনাকে দিয়ে ফেলেছে।

কনিষ্ঠটি সুরুজ মিয়া বা রেড সান। সূর্যের মতো দেখতে এক কার্টুন চরিত্র; কেমন যেন রাগী-রাগী অথচ দুষ্টুমিভরা চোখ। অপনার তিথিচাচীর কাছ থেকে এসেছে সে।

টিউলিপ মেলা

মেলবোর্ন শহর থেকে ৭০ কিমি দূরে মনবাল্ক নামে একটা জায়গায় প্রতিবছর এই সময়ে টিউলিপ ফেস্টিভ্যাল হয়। চলুন ঘুরে আসি।

tlp01.jpg tlp02.jpg tlp03.jpg

সাম্প্রতিক মন্তব্য