কলেজের দিনগুলো

আমার বেড়ে ওঠা আর পড়াশোনার অনেকটাই কেটেছে চট্টগ্রামে। উচ্চ মাধ্যমিক পড়েছিলাম চট্টগ্রাম কলেজে। চিটাগাং কলেজ নামেই বেশী চেনা। সে এক অন্যরকম প্রতিষ্ঠান। আয়তনে, ডিপার্টমেন্ট-শিক্ষক-ছাত্র সংখ্যায় বিশাল। আর রেজাল্ট?

কেকের জন্য ফুল বানানো

বিশেষ কোন পদ্ধতি না। লাগবে Rolled Fondant নামে এক বস্তু; বানানো ঝামেলার। বাজারে পাওয়া যায় readymade rolled icing হিসেবে; সেটা ব্যবহার করলেও চলবে। ছবিতে দেখানো ধাপগুলো অনুসরণ করলেই হবে।

অন্য অলিম্পিক

আমার শিশুকন্যা অপনা মেলবোর্নে যে স্কুলে পড়ে, তার কর্মকাণ্ড মূলধারার স্কুলের চেয়ে অনেকটাই আলাদা। বিভিন্ন কাজে সক্রিয় অংশগ্রহণের জন্য অভিভাবকদের হাজিরা দিতে হয়। প্রতিদিনই তার নোটবুকে কোন না কোন নোটিস থাকে। ক'দিন আগে জানিয়েছিল, মঙ্গলবার স্কুলের অলিম্পিক। গতকাল খাতায় লিখে দিল স্কুল অলিম্পিকে ওকে নীল রঙের পোশাকে স্কুলে পাঠাতে। ওদের ক্লাস, অর্থাৎ ফোর বি'র রং ঠিক করা হয়েছে নীল। তাই আজ সকালে ওকে স্কুলের জ্যাকেট আর ট্র্যাকপ্যান্টের সঙ্গে নীল জামা, নীল মোজা আর ছোট্ট চুলে নীল রিবন বেঁধে পাঠালাম। আমরা, মানে বাচ্চাদের বাবামায়েরা নির্ধারিত সময়ে স্কুলের বিশাল মাল্টিপারপাস ভবনটাতে গেলাম।

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একরাত

বৃহস্পতিবার দুপুর। অফিসে বসে কাজের ফাঁকে মনে হল, রাতের বাসে চট্টগ্রাম যাব, অথচ কী সর্বনাশ, টিকেট করা হয়নি। তখন সিলেট-ঢাকা নতুন হাইওয়ে সবে চালু হয়েছে, চট্টগ্রামের দিকেও দু-একটা নামীদামী বাস নেমেছে। আগে থেকে না করলে টিকেট পাওয়া মুশকিল। পাশাপাশি দুটো সিটের টিকেট পাওয়া গেলনা। মনকে সান্ত্বনা দিই। যা বেতন, ভলভোর একটা টিকেটও আমার জন্য বেশ দামী। ঘন্টা সাতেকেরই তো মামলা।

একটুর জন্য-১

সনটা ১৯৮০; পাঁচ বছর বয়স, থাকি চট্টগ্রাম শহরে। খালা এসেছেন বেড়াতে। বছর তিনেকের খালাত ভাইকে নিয়ে বাসার সামনের উঁচু লোহার গেইটটাতে চড়ে বসেছি। টিলার ওপর থেকে দুনিয়া দেখছি। এক কেরোসিন বিক্রেতা এল। তখনকার সময়টা এখনকার তুলনায় একটু অদ্ভুতই ছিল। রেশন কার্ড, রেশন দোকানের সামনে লম্বা লাইন, কেরোসিনের স্টোভ- এগুলোতে অভ্যস্ত ছিল নগরজীবন। তাই মধ্যিখানে কেরোসিনভরা ড্রাম শোয়ানো, সামনে-সাইকে

This site has Unicode encoded Bangla texts. For best viewing, use Falgunee or AponaLohit font. Download any of these fonts and copy to your Windows\Fonts directory. You might need to set the font in the Preference or Options box of the browser software.

সাম্প্রতিক মন্তব্য