নিপীড়ক শিক্ষক এবং নীতিমালার যৌক্তিকতা: মন্তব্যের প্রতিক্রিয়া

(এই লেখাটি সামহোয়ারইন ব্লগে প্রকাশিত একটি পোস্ট)

বিশ্ববিদ্যালয়ের নিপীড়ক শিক্ষকের সাজা চেয়ে বেশকিছু সুলিখিত পোস্ট এসেছে ব্লগে। যেগুলো পড়লাম, কারও সঙ্গে দ্বিমতের সুযোগ নেই। দুটো পোস্টে যথাক্রমে মাহবুব সুমন এবং পারভেজের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু লেখার ইচ্ছে হল।

মাহবুব সুমন এবং পারভেজের প্রশ্ন মূলত অভিন্ন। কেন এইসব নিপীড়কের বিচারের জন্য আলাদা নীতিমালা প্রয়োজন হবে?

বিদায় শারদশশী

বহুদিন পড়ে ছিল বাছা আমার পা আঁকড়ে ধরে। বহুদিন, বহুবছর। আজন্মের সঙ্গী আজ বিদায় নিল। অথবা বলা যায়, বিদায় করে দিলাম তাকে। বেশ খরচাপাতি করে, আয়োজন করে।

বাবা-দিবসে নিজাম ডাকাতের গল্প

(অস্ট্রেলিয়ায় বাবা দিবস পালিত হয় সেপ্টেম্বরের প্রথম রোববার। আজ সেই দিন)

আমার জলপাই ছ্যাঁচা

ঘটনাটা বছর ন'দশেক আগের। একটা বেসরকারী ব্যাংকে কয়েক মাস ধরে চাকরী করি। বৈদেশিক বাণিজ্য শাখায় আমার কাজ এলসি ওপেন করা। ব্যাকটুব্যাক এলসির কাজই বেশী; খুব ঘোরপ্যাঁচের কিছু না হলে বসের চেম্বারে তেমন একটা ডাক পড়েনা। একদিন সেরকম একটা তলব পেয়ে গিয়ে দেখি এক সেনাকর্তা বসে আছেন। পরনে জলপাই উর্দি, সঙ্গে পাইক-বরকন্দাজ, টেবিলে জমজমাট আপ্যায়নের নমুনা। জানলাম, সেনা কল্যাণ সংস্থার গম ভাঙানোর ক

অ্যান কিংবা সালমা খাতুন

আমাদের বাড়ীঅলা অনেক দূরে থাকে। তার অনুরোধে বাসাভাড়া দিয়ে আসতে হয় তার শ্বশুরবাড়ীতে। বাসা থেকে আটদশ মিনিটের ড্রাইভ। নদীর ধারে টালির ছাদের বিশাল একতলা বাড়ী। পুরনো, কিন্তু ছিমছাম। নিরিবিলি। সামনে সুন্দর বাগান। প্রথম যেবার যাই, কেমন একটা অস্বস্তি হচ্ছিল। ফোন করে যাইনি; বুড়োবুড়ি অপ্রস্তুত হননি তো? বলেও ফেলি কথাটা। আমার আশংকাকে মিথ্যে প্রমাণ করেন তারা। "শোনো বাছা, আমরা গ্রীক। ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে এলে, দরজায় দাঁড়িয়ে টাকাটা নিয়ে তোমাকে বিদায় দিতাম। তা যখন করনি, বুঝে নিয়েছি তুমি আপন ভেবেই চলে এসেছ। এখন ভেতরে এসে না বসলে সত্যি সত্যিই খুব মাইন্ড করব। তুমি অবশ্যই চা খাবে, আর তাড়া না থাকলে লাঞ্চটাও... সেকি তুমি মেয়েকে গাড়ীতে রেখে এসেছ, দিস ইজ নত গুত ... ... ।" বুড়ির কথায় বুড়ো বেরিয়ে যান "লিতল ওয়ান"কে আনতে। আমার মনে পড়ে মাই বিগ ফ্যাট গ্রীক ওয়েডিং মুভির মেয়েটার কথা- "...

This site has Unicode encoded Bangla texts. For best viewing, use Falgunee or AponaLohit font. Download any of these fonts and copy to your Windows\Fonts directory. You might need to set the font in the Preference or Options box of the browser software.

সাম্প্রতিক মন্তব্য