রাত আড়াইটা। টুকটাক লেখার চেষ্টা করছি। একটা মেসেজ এলো। নিশ্চয়ই দেশ থেকে। কোন দুঃসংবাদ না তো? উৎকণ্ঠা নিয়ে খুলে দেখি খবর খারাপ না, বরং ভালো। একটা বইয়ের জন্য কাজ করেছিলাম, বইটা ছাপা হয়ে গেছে। প্রকাশক তাম্রলিপির রনিভাই জানিয়েছেন, ফেব্রুয়ারির ৭ তারিখে বইমেলায় আসবে শিশুর অটিজমঃ তথ্য ও ব্যবহারিক সহায়তা।
বইটা ছাপা হয়ে গেছে! কেমন হয়েছে দেখতে? কে জানে! প্রচ্ছদে অপনার আঁকা ছবিটা কেমন দেখাচ্ছে? ভেতরের ছবিগুলো কেমন এসেছে? জাফর স্যারের লেখা মুখবন্ধ? আট ফর্মার বই হবার কথা... কেমন হয়েছে? কবে হাতে পাবো!.......
কামালভাইয়ের, সুলেখক আহমাদ মোস্তফা কামালের, উৎসাহ আর তাগিদ ছাড়া লেখার কাজটা এগিয়ে নেয়া কঠিন ছিলো। জাফর স্যার, ডঃ মুহম্মদ জাফর ইকবাল, না থাকলে হয়তো এই প্রকাশক পাওয়া সম্ভব ছিলো না। একজন আনকোরা অপরিচিত লেখকের জন্য তাম্রলিপি প্রকাশনী যতোটুকু করেছে তাও অভাবিত। পরিবার-পরিজনদের সহযোগিতার কথা বলে শেষ করা যাবে না।
ব্লগের পাঠক-লেখক-বন্ধুরা কষ্ট করে আমার লেখা পড়েন, উৎসাহ দেন। তাদের সঙ্গেই সবার আগে খবরটা শেয়ার করলাম।
জাফর ইকবাল স্যারের লেখা মুখবন্ধটি এখানে তুলে দিচ্ছি:
নুশেরা তাজরীনের লেখা ‘‘শিশুর অটিজম: তথ্য ও ব্যবহারিক সহায়তা” বইটির শুরুতে কয়েকটি কথা লিখতে পেরে আমার খুব ভাল লাগছে। অনেকদিন আগে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ে নুশেরা আমাকে একটি ইমেইল পাঠিয়েছিল। সেই ছোট ইমেইলে তার ভাষাশৈলী এবং গুছিয়ে সুন্দর করে কথা বলার ক্ষমতা আবিষ্কার করে আমি তাকে লেখালেখি করার জন্য উৎসাহ দিয়েছিলাম। আজ এই পাণ্ডুলিপিটি হাতে পেয়ে এবং চোখ বুলিয়ে আমি আবিষ্কার করছি যে নুশেরার লেখার ক্ষমতা সম্পর্কে আমার ভবিষ্যৎবাণীটুকু বৃথা যায় নি। অটিজম এর মতো একটি জটিল এবং হৃদয় বিদারক বিষয় নিয়ে অত্যন্ত সময়োপযোগী বই সে পাঠকদের উপহার দিয়েছে।
যারা একটু খোঁজ খবর রাখেন তারা সবাই জানেন সারা পৃথিবীতে অটিস্টিক বাচ্চাদের সংখ্যা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে, আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। পৃথিবীর অনেক দেশেই এর পরিসংখ্যান আছে, আমাদের দেশে বিশ্বাসযোগ্য কোন পরিসংখ্যান নেই। তবে আমরা সবাই আমাদের ব্যক্তিগত যোগাযোগ থেকে জানি আমাদের পরিচিত অনেকের ঘরেই অটিস্টিক সন্তান রয়েছে। কাজেই এর সংখ্যা যে বিশাল সে ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। বিষয়টি প্রায় একটি বিপর্যয়ের পর্যায়ে পৌঁছে যাচ্ছে কিন্তু রাষ্ট্র বা সমাজের সে ব্যাপারে ভ্রূক্ষেপ নেই বললে খুব একটা অত্যুক্তি করা হবে না। অটিস্টিক বাচ্চাদের একেবারে হাতে গোণা কয়েকটি স্কুল, খুব সঙ্গত কারণেই সেই স্কুলগুলো অত্যন্ত খরচসাপেক্ষ। কাজেই দেশের খুব ছোট একটি জনগোষ্ঠী সেই সুযোগটি গ্রহণ করতে পারেন। সে জন্য আমাদের দরকার নানা ধরনের তথ্য এবং সে জন্য নুশেরার বইটি একটি অত্যন্ত সময়োপযোগী বই বলে আমি মনে করি।
এই সুলিখিত হৃদয়স্পর্শী বইয়ের পিছনের কারণটুকুর মাঝে আমাদের দুঃখবোধ জড়িয়ে আছে, নুশেরা একজন অটিস্টিক শিশুর মাতা। অত্যন্ত সফল সরকারী চাকুরে যে সহজেই সাফল্যের স্বর্ণশিখরে উঠতে পারত, সে তার কন্যার জীবনকে অর্থবহ করার জন্য যে বিশাল আত্মত্যাগ করে তার সকল সময়টুকু কন্যার পিছনে ব্যয় করেছে, আমি তাকে আমার ভালবাসা আর শ্রদ্ধা জানাই। সন্তানকে বড় করতে গিয়ে তার অভিজ্ঞতাটুকু নুশেরা পরম মমতায় এই বইয়ে তুলে ধরেছে।
এই বইটি দেশের অনেক মানুষের নিত্যসঙ্গী হবে সে ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। এরকম একটি বই উপহার দেয়ার জন্য নুশেরাকে অভিনন্দন এবং বইয়ের শুরুতে আমাকে কয়েকটি কথা লেখার সুযোগ দেয়ার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা।
মুহম্মদ জাফর ইকবাল
| বইয়ের নাম: | শিশুর অটিজম: তথ্য ও ব্যবহারিক সহায়তা |
| প্রকাশক: | তাম্রলিপি প্রকাশন। |
| পৃষ্ঠা সংখ্যা: | ১২৮ |
| প্রচ্ছদ: | আলমগীর / অপনা |
| মুদ্রিত মূল্য: | ১৬০টাকা। |
বইমেলায় আসবে ফেব্রুয়ারির ৭ তারিখ।
১৭ ফেব্রুয়ারি ২০১০ এর প্রথম আলো নারীমঞ্চ পাতার লিংক এখানে দেওয়া হলো।
মন্তব্য
অনেক অভিনন্দন।
অনেক ধন্যবাদ পিপিদা!
অভিনন্দন! খুবই ভাল খবর ! ! !
থ্যাংকস তানিম। কীভাবে যেন হয়ে গেলো, বিশ্বাস হতে চাইছে না!
খুব ভালো লাগলো খবরটা জেনে
মাহমুদ
ধন্যবাদ মাহমুদ।
আমি ভাবতাম এই মাহমুদ কে, আজ লিংক পেলাম, অনেক ধন্যবাদ লিংকের জন্য।
অনেক, অনেক অভিনন্দন আপুনি
। অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার লেখা বইটি পড়বার জন্য। অনেক ভলো থেকো।
তোমাকে দেখে অনেক ভালো লাগছে মুনিয়া। চট্টগ্রামেই আছো? ভালো থেকো।
শুভেচ্ছা।
ধন্যবাদ অমিত।
দারুণ!!! অভিনন্দন!
ধন্যবাদ।
আপনার নামটা জানা হলো না..
মনে হয় বইটা যদি ৩/৪ বছর আগে হাতে পেতাম.---কাকন
বইয়ের জন্য শুভেচ্ছা। খুব দরকারী একটা বিষয় লিখেছেন এইজন্য আরেকটা বাড়তি শুভেচ্ছা। সাফল্য কামনা করি।
অনেক ধন্যবাদ পান্থ।
"সন্ধ্যার মেঘের রং অন্ধকার হলে" ছোটগল্প সংকলনের জন্য অভিনন্দন। ভালো লেগেছে খবরটা পেয়ে। যথাযোগ্য সমাদর হোক বইটির।
প্রচ্ছদশিল্পী নাম, কতো পৃষ্ঠা, ও মূল্য একটু জানাবেন কি?
আমি এগুলো দিতে ভুলেই গিয়েছিলাম!
বইয়ের নাম: শিশুর অটিজম: তথ্য ও ব্যবহারিক সহায়তা
প্রকাশক: তাম্রলিপি প্রকাশন।
পৃষ্ঠা সংখ্যা: ১২৮
প্রচ্ছদ: আলমগীর / অপনা
মুদ্রিত মূল্য: ১৬০টাকা।
বইমেলায় আসবে ফেব্রুয়ারির ৭ তারিখ।
আপনার বই এলো না এবার?
একদমই লেখা হচ্ছে না। আর সত্যি কথা বলতে কী, বই প্রকাশের আগ্রহ কেনো যেনো চলে গেছে।
তিথি-তারেকের কাছে আপনার দুটো বই দেখেছি। প্রথম বই গন্দম কিছুটা পড়েছি, ওদের বাসায় বসেই, সেটা তো চমৎকার বলাই বাহুল্য। বৃষ্টিদিন রৌদ্রসময় বোধহয় দ্বিতীয়টা, অদ্ভুত সুন্দর প্রচ্ছদ। লিখুন, প্রকাশ করুন, নিয়মিত না থাকলে পাঠক ভুলে যাবে তো!
কী যে ভাল লাগছে, বলে বোঝাতে পারব না---!
জাফর স্যারের মুখবন্ধটাও খুব চমৎকার হয়েছে।
অনেক অনেক শুভকামনা
এটা কোন্ তারেক, কনফুসিয়াস?
আপনার বই "কাঠের সেনাপতি"ও দুর্দান্ত হয়েছে। শস্যপর্ব আলাদা স্টল দিচ্ছে নাকি শুদ্ধস্বরের স্টলেই থাকছে?
অভিনন্দন, শুভকামনা।
আজ্ঞে না, আমি কনফুসিয়াস তারেক নই---বড় জোর কনফিউজড তারেক
কী রে, ইদানিং আর দাদাই রে চিনতে পারিস না দেখি---ভাল ভাল---
হে হে হে হে, দাদাই তো "তারেক" লিখলে ক্যাম্নে কী!
অভিনন্দন নুশেরা ... সত্যি অনেক খুশী লাগছে
আমি জানি কে এই "অজ্ঞ"
Thanks for writing a book on Autism. I am Marufa Hossain , Director Program & Training , Tauri Foundation ans School for Gifted Children( A special needs school). SGC have two branches (Dhaka and Rajshahi) . We have 100 plus students out of which almost 90% are Autistic. I have written a book on Autism "Autism Ki ebong koronio" published in last December.
Thanks that you have mentioned some important issues in the book , which obviously help the parents and eliminate some of their misconceptions . You are invited to visit out school when will be here. You can also visit our website : www.taurifoundation.org and email ID : marufa 3012@gmail.com.
Please keep intouch , so that we can work together for the betterment of special needs children.
Thanks.
Marufa Hossain
প্রিয় মারুফা, প্রথমেই আপনার বইয়ের জন্য অভিনন্দন। বইটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই; সেইসঙ্গে কোথায় পাওয়া যাবে ইত্যাদি।
আপনি যে বইটি দেখেছেন এবং কষ্ট করে সেটা এখানে জানিয়ে গেছেন, সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বইটি বের করার আগে আমি সাধ্যমতো চেষ্টা করেছিলাম দেশে এই বিষয়ে কাজ করেছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার; যাতে সম্পর্কিত তথ্য বইতে তুলে দিতে পারি। আমার দুর্ভাগ্য, দেশের বাইরে থেকে এই লক্ষ্যে খুব বেশী এগোতে পারিনি।
আপনার প্রতিষ্ঠান এবং আপনার জন্য আমার আন্তরিক শুভকামনা রইলো। দেশে গেলে অবশ্যই আপনাদের স্কুলের সবার সঙ্গে দেখা করার আশা রাখি। আবারও ধন্যবাদ।
Read about your book.I congratulated U in this page in bangla but don't know why it disappeared from the page.Probably it could not attract your notice.However,very glad to about it.Congrats.Two more books are being published .With good wishes for U all.
প্রিয় ও শ্রদ্ধেয় চাচা
আপনি এখানে মন্তব্য করেছেন, এটা আমার জন্য অভাবিত আনন্দের ব্যাপার! অশেষ ধন্যবাদ!
আমি আগে কোন মন্তব্য পাইনি, বোধহয় কারিগরী ত্রুটির কারণে জমা হয়নি। যাই হোক এটা যে পেলাম, তাতেই ধন্য বোধ করছি। আর দুটো বই সম্পর্কেও জানতে চাই, যদি কষ্ট করে কিছু তথ্য দিতে পারেন বাধিত হবো।
ভালো থাকবেন, সবাইকে নিয়ে, সব সময়।
মা নুশেরা,তোমার মেইলের জন্য ধন্যবাদ । তোমাকে বোধ হয় ভুল সংবাদ দিয়েছি। একটি বইয়ের
নাম দুবার ছাপা হয়েছে।
অটিসটিক -শিশু : মনোবিজ্ঞানী উম্মে কুলসুম কলি
প্রকাশক-ইত্যাদি গ্রন্থ প্রকাশ
শুভেচ্ছা সহ,
চাচা
-----------------------------------------------------------------------
অনেক ধন্যবাদ চাচা।
আমি বইটি সংগ্রহ করার চেষ্টা করবো।
আপনার বইটির তথ্য এখানে তুলে রেখেছি:
http://blog.aumitahmed.com/2010/02/blog-post_8964.html
দেশ থেকে বইমেলার কিছু বই ডাকযোগে আনাবার চেষ্টা করছি। দেখি কদ্দুর কী করতে পারি।
অনেক ধন্যবাদ অমিত। দারুণ সাইট আপনার।
শুভ কামনা রইলো।
গতকাল সারাদিন খুব ঝামেলায় ছিলাম।্ইন ফ্যাক্ট এখনো আছি।
তাই একটু দেরীতে হলেও "শুভ জন্মদিন"।
ভালো থাকবেন।
ঝামেলা কেটে যাক খুব তাড়াতাড়ি... আশায় রইলাম।
ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ...
আপনাকেও দেরীতে বলছি, "শুভ জন্মদিন"
প্রথমআলো নারীমঞ্চে দেখলা মা ও মেয়ে নতুন বই নিয়ে। প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে। সহকর্মিদের অনেক বই দেখেছি তবে একজন সহকর্মির বইয়ের মোড়ক বইমেলায় উন্মোচন হতে দেখে বোনাস ভালো লাগলো।
ব্যাচমেইটদের পক্ষ থেকে অভিনন্দন রইল।
ঝোটন।
প্রথমআলো লিংকটি এখানে সেয়ার করলামঃ http://www.prothom-alo.com/detail/date/2010-02-17/news/42932
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা..
সবাইকে মনে পড়ে... অনেক বেশী...
মাঝে মাঝে খুব মিস করি...
বইটার শেষ কিছু অংশ এখনো পড়া হয়নি। শেষ করে পুরো ফিডব্যাক দেবার আশা রাখি। তবে যেটুকু পড়েছি পুরোটাতে যেটা বুঝেছি, বইয়ের মলাটে আবদ্ধ লেখা গুলো আপনার অনেক আপন। মমত্বটা যেন প্রতিটা পাতাতেই পেলাম।
অনেক ধন্যবাদ সিজার...
পাঠপ্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম...
আজকেই বইটা কিনে আপু কে গিফট করবো, আমি আপনার লেখাগুলো প্রিন্ট করে আপুকে দেবার জন্যই আজকে বসেছিলাম...অনেক অনেক ধন্যবাদ বই আকারে বের করার জন্য...
আমি ঠিক জানি না আপনার আপুর কেন এ ধরণের লেখা প্রয়োজন হতে পারে, তবে যে কারণেই হোক, আপুর জন্য শুভকামনা রইলো। আপনাকে অনেক ধন্যবাদ 'অজ্ঞাত', নামটা জানতে পারলে আরও ভালো লাগতো। ভালো থাকবেন।
Dear Apu,
Congratulations!!
Hope you, Apana and vaiya are fine.
best regards
Fahmida
অনেক অনেক ধন্যবাদ ফাহমিদা।
দু'টো মন্তব্যই পুরো পেয়েছি, খুব খুশি হয়েছি।
নিশ্চয়ই যোগাযোগ হবে।
আপু, সেদিন মা-মেয়েকে প্রথম আলোতে দেখতে পেলাম... ভাবলাম সেদিনই বলবো যে "নুশেরা আপু, আপনাকে দেখেছি! " হিহিহি... আমার পরীক্ষা চলছে তাই এটা জানাতেও দেরী হলো
বইমেলা এই প্রথমবারের মতন মিস করলাম বিগত ৫ বছরে... নুশেরা আপুর বইটা আমি যোগাড় করে নেব আগামীতে... ভালো থাকবেন... অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য...
পরীক্ষার মধ্যে পত্রিকা আর ব্লগে কী! আগে পড়াশোনা
বইটা হাতে পেলাম এবং পড়লামও। বইটি প্রকাশের জন্য আপনাকে অভিনন্দন না দিয়ে ধন্যবাদ দিচ্ছি। গল্প উপন্যাস হলে অভিনন্দন দিতাম। অটিজম বিষয়ে বাংলায় দুই একটা বই পাওয়া যাবে হয়ত, কিন্তু আপনি বইটিকে সাধারণের বোধগম্য করে লিখেছেন যেটা হয়ত বিরল। আপনার সকল প্রচেষ্টা সফল হোক।
আমার একটা অনুরোধ। বইয়েল মলাটে লেখাগুলো বাধিয়ে রাখা খুব ভাল কাজ হয়েছে। তবে যে সব মানুষ দৈনন্দিন সমস্যা সমাধানে বই সংগ্রহ করে তথ্য মানসিকতা রাখতেন, তারা আজকাল ইন্টারনেটেই প্রথম তথ্য খোজেন। অটিজম বিষয়ে আপনার লেখাগুলো ব্লগের পোস্টে পোস্টে ছড়ানো আছে। খুব ভাল হয় যদি আপনি এই তথ্যগুলো একটা ওয়েব সাইটে সাজিয়ে উপস্থাপন করেন। আপনার প্রচেষ্টার সুফল আরো অনেক অনেক মানুষ সহজে পাবে তখন।
অশেষ ধন্যবাদ বিবর্তনবাদী। প্রস্তাবটা চমৎকার।
আসলে আমার এই সাইটে বইয়ের ২০-৩০% কন্টেন্টের বেশী দিইনি। স্ট্রাকচার্ড প্লে'র মতো ব্যবহারিক অংশগুলো হাতের কাছে বই খুলে করাটা যত সহজ, কম্পিউটারের স্ক্রিনে দেখে পাশাপাশি সেটা চালিয়ে যাওয়া কঠিন। তারপরও একটা কম্প্যাক্ট ব্যবহারিক নির্দেশনার কাজ করছি, আশা করি সেটা বিশেষ কোন ঠিকানায় দেয়া সম্ভব হবে। যোগাযোগ হবে নিশ্চয়ই। ভালো থাকবেন সবসময়।
আপু.. একটু আগে বইটা পেলাম। ব্যাপক খুশি লাগতেছে।
আপনাকে অসংখ্য ধইন্যাপাতা।
অনেক বেশি বেশি.. এত বেশি বেশি..
নতুন মন্তব্য করুন